ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে স্থানীয় সরকার শাখার অফিস সহকারী মাসুদ খানের বিরুদ্ধে সদর থানা জিডি

পটুয়াখালীতে বড়বিঘাই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমানকে মারধর ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী মাসুদ খানের বিরুদ্ধে সদর থানা জিডি করেছেন ভিকটিম মিজানুর রহমান। জিডি নং—১৯০, তারিখ: ০৪.০৫.২১ইং।

জিডি ও ভিকটিম রড়বিঘাই ইউপি সচিব মিজানুর রহমান সূত্রে জানাগেছে, ঘটনারদিন ০৪ মে মঙ্গলবার আনুমানিক বেলা ১১টার সময় ইউপি সচিব মিজানুর রহমান দাপ্তরিক কাজে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা কক্ষে প্রবেশ করা মাত্র পূর্ব আক্রোশে স্থানীয় সরকার শাখার অফিস সহকারী মাসুদ খান সচিব মিজানুর রহমানকে দেখে বলে তুই অফিসে আইছো কেন, তুই আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছ, তোকে আজকে আমি ছাড়বো না বলেই তাকে অতর্কিতভাবে কিল, ঘুষি ও লাথি মারে এক পর্যায় লোহার চেয়ার হাতে নিয়ে উপুর্যপরি আঘাত করে    

মারাত্মকভাবে জখম করে। এ সময় সেখানে উপস্থিত সিএ মো. সাহাবুদ্দিন সচিব মিজানুর রহমানকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাকেও কিল ঘুষি মেরে অসচেন করে। চেয়ারের আঘাতে ও মারধরে সচিব মিজানুর রহমানের হাতে থাকা সরকারী মোবাইল ফোন ও চশমা ভেঙ্গে যায় বলেও জিডিতে উল্লেখ করেছেন সচিব মিজানুর রহমান। এ ঘটনা   এডিএলজি মো. সোয়াইব হোসেনকে অবহিত করলে তিনি আগে ডাক্তার দেখাতে বলেন এবং ঘটনাটি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে আহত ইউপি সচিব মিজানুর রহমানসহ জেলা ইউপি সচিব সমিতির কয়েকজন ইউপি সচিব জেলা প্রশাসক এর সাথে দেখা করে মারধরের ঘটনাটি জানালে তিনি একটি লিখিত অভিযোগ দাখিল করার কথা বলেন। ইউপি সচিব সমিতির কয়েকজন নেতৃবৃন্দ সদর থানায় উক্ত জিডি করেন। এ ঘটনায় ইউপি সচিবদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

ইউপি সচিব মিজানুর রহমান জানান, উক্ত অফিস সহকারী মাসুদ খান সরকারী দাপ্তরিক কাজের জন্য বিভিণ্ণ সময় ইউপি সচিবদের কাছে অনৈতিকভাবে টাকা নিতেন। টাকা না দিলে কোন কাজ করতেন না মাসুদ। এ অনৈতিক দাবীর বিরুদ্ধে উক্ত মাসুদ খানের বিরুদ্ধে সংশ্লিস্ট কতৃর্পক্ষের কাছে লিখিত অভিযোগের বিভাগীয় তদন্ত চলছে। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ খান এ সন্ত্রাসী হামলা করেছে বলে জানান ভিকটিম ইউপি সচিব মিজানুর রহমান। এ ব্যাপারে অফিস সহকারী মাসুদ খানের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পায়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑